Saturday, 18 April 2015

অনুভূতি খুঁজতে বেশি চিন্তা করতে হয়না


maha prince


যে মানুষটার ছোট্ট একটা মেসেজ পড়তে গিয়ে নিজের অজান্তেই 
তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে, 
ঐ মানুষটাকেই 


দরকার তোমার।

অনেক
 ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে মোবাইলটা বের করে
যদি তুমি কোন একটা মানুষের ফোন বা মেসেজের খোঁজকরো,
সেই মানুষটাকেই তোমার দরকার !!

ধরো
, তুমি একটা মানুষের উপর অনেক রেগে আছো ,
কিন্তু ঐ অবস্থায়ও মানুষটা যদি তোমাকে ডাকে,
তুমি তাকে ফিরিয়ে দিতে পারবা না ,
রাগগুলো মুখচেপে ধরে তুমি আস্তে আস্তে মানুষটার কাছে যাবা,
তবে জেনে রাখো, ঐ মানুষটাকেই তোমার দরকার !!

খুব
 হতাশা বা কষ্টের মুহুর্তটায় যদি তুমি তোমার কাঁধে
নির্দিষ্ট একটা মানুষের হাতের অভাব বোধ করো,
জেনেরাখো, ঐ মানুষটাকেই তোমার দরকার !!

অনেক
 আনন্দের মাঝেও যদি টের পাও,
তোমার পাশে কারোএকটা হাসির আওয়াজ
তোমার খুব শুনতে ইচ্ছা হচ্ছে,
জেনে রাখো, ঐ মানুষটাকেই তোমার দরকার।।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...